Message of Head Teacher
MD. TALEB HOSSEN
Head Teacher (Acting)
বিসমিল্লাহির রহমানির রহিম,
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
জবেদ আলী সরকার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, নৈতিকতা ও নান্দনিক মানোন্নয়নের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান করা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক যুগের চাহিদা অনুযায়ী দক্ষতা গড়ে তোলা।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত প্রয়োজন। তাই আমি সকল শিক্ষার্থীকে নিয়মিত পাঠ গ্রহণ, সময়ের সঠিক সদ্ব্যবহার ও শিক্ষক-অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান, সন্তানের পড়াশোনা ও চরিত্র গঠনের বিষয়টি নিয়মিত খোঁজ-খবর নেয়ার জন্য।
আমরা বিশ্বাস করি—পরিশ্রম, সততা ও দৃঢ় মনোবলই পারে একজন মানুষকে জীবনে সফলতার সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে। জবেদ আলী সরকার উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন সেই আদর্শের ধারক হয়ে বেড়ে ওঠে